সম্পর্কিত

ভ্রমণবিষয়ক বাংলা ওয়েবসাইট TravelerATIQ.com-এ আপনাকে স্বাগতম। এই সাইট সম্পর্কে জানতে আগ্রহী হওয়ার জন্য ধন্যবাদ।

সাইট সম্পর্কে

ট্রাভেলার আতিক ব্লগের লোগো
লোগো

TravelerATIQ.com একটি ভ্রমণবিষয়ক বাংলা ব্লগ। এখানে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন ভ্রমণ গন্তব্য, দর্শনীয় স্থান, ভ্রমণ গাইড, ট্যুর প্ল্যান, হোটেল ও রিসোর্ট, ভ্রমণ গল্প, ছবি, ভিডিও এবং ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন তথ্য ও পরামর্শ শেয়ার করা হয়।

সাইটের ইতিহাস

বাংলাভাষী পাঠকদের, বিশেষ করে বাংলাদেশের ভ্রমণপ্রেমীদের জন্য ৪ মে ২০২৪ সালে TravelerATIQ.com যাত্রা শুরু করে।

আমার লক্ষ্য হলো বাংলা ভাষায় ভ্রমণবিষয়ক নির্ভরযোগ্য, তথ্যসমৃদ্ধ ও সহজবোধ্য লেখা বিনামূল্যে প্রকাশ করা। দেশ-বিদেশের বিভিন্ন পর্যটনস্থান সম্পর্কে দরকারি ও হালনাগাদ তথ্য সহজ ভাষায় পাঠকদের কাছে পৌঁছে দেওয়াই আমার মূল উদ্দেশ্য।

আমি বিশ্বাস করি, সঠিক তথ্য একটি সুন্দর ও নিরাপদ ভ্রমণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি লেখা যতটা সম্ভব নির্ভুল, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব করার চেষ্টা করি।

প্রতিষ্ঠাতা ও লেখক

ট্রাভেলার আতিক ব্লগের লোগো
মোঃ আতিকুর রহমান আতিক – গাজীপুর সাফারি পার্ক (৪ ফেব্রুয়ারি, ২০১৮)

হাই, আমি মোঃ আতিকুর রহমান আতিক—TravelerATIQ.com-এর প্রতিষ্ঠাতা ও লেখক।

আমি তথ্যপ্রযুক্তি খাতে কাজ করি এবং ভ্রমণ আমার অন্যতম প্রিয় বিষয়। ভ্রমণের সময় প্রকৃতির সৌন্দর্য, মানুষের জীবনযাপন ও নতুন নতুন জায়গার বৈচিত্র্য দেখতে এবং ক্যামেরায় ধারণ করতে ভালোবাসি।

পেশাগত কাজের পাশাপাশি এই ব্লগের মাধ্যমে বাংলা ভাষায় ভ্রমণবিষয়ক ভালো ও দরকারি লেখা তৈরি করার চেষ্টা করছি। আশা করি, আমার লেখাগুলো বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্থান সম্পর্কে জানতে এবং ভ্রমণের পরিকল্পনা করতে আপনাকে সাহায্য করবে।

পাঠকদের প্রতি অনুরোধ

এই সাইটের কোনো লেখায় ভুল তথ্য পেলে অনুগ্রহ করে মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।

আপনাদের মতামত, পরামর্শ এবং সমালোচনা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত আমাকে আরও ভালো লেখা তৈরি করতে এবং পাঠকদের প্রয়োজন অনুযায়ী নতুন বিষয় নিয়ে লিখতে সাহায্য করে।

আমাদের লক্ষ্য

TravelerATIQ.com-এর মূল লক্ষ্য হলো আপনার ভ্রমণকে সহজ, নিরাপদ ও আনন্দদায়ক করতে সাহায্য করা।

ভ্রমণের আগে, ভ্রমণের সময় এবং ভ্রমণের পরে যেসব তথ্য আপনার প্রয়োজন হতে পারে, সেগুলো সহজ ভাষায় তুলে ধরাই এই ব্লগের উদ্দেশ্য।

আমি আমার ব্যক্তিগত ভ্রমণ অভিজ্ঞতা, বাস্তব অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও শেখা বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আশা করি, এসব তথ্য আপনার ভ্রমণ পরিকল্পনায় কাজে আসবে।

আমার ব্যক্তিগত ভ্রমণ লক্ষ্য

  • হজ্জ পালন করা।
  • বাংলাদেশের প্রতিটি বিভাগ, জেলা, উপজেলা ও গ্রাম ঘুরে দেখা।
  • যতটা সম্ভব দেশ-বিদেশের বিভিন্ন স্থান ভ্রমণ করা।
  • ভ্রমণের ছবি ও ভিডিও তৈরি করা।
  • ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা এবং তা আপনাদের সঙ্গে শেয়ার করা।
  • সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকুন

সাইটের হেডারে থাকা সামাজিক যোগাযোগমাধ্যমের আইকনগুলোতে ক্লিক করে আমার সঙ্গে যুক্ত হতে পারেন।

সেখানে আমি নিয়মিত ভ্রমণের অভিজ্ঞতা, তথ্য, ছবি ও ভিডিও শেয়ার করার চেষ্টা করি।

ইউটিউব চ্যানেল

ভ্রমণবিষয়ক নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। নতুন ভিডিও প্রকাশ হলে নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন।

যোগাযোগ

TravelerATIQ.com সম্পর্কে কোনো প্রশ্ন, পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হলে প্রশ্ন ও উত্তর পাতা দেখতে পারেন। এছাড়া যোগাযোগ পাতা ব্যবহার করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।

শেষ কথা

আমার সম্পর্কে এবং এই সাইট সম্পর্কে জানার জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ

আশা করি, TravelerATIQ.com আপনার ভ্রমণের একজন বিশ্বস্ত সঙ্গী হয়ে উঠবে।

ধন্যবাদান্তে,
মোঃ আতিকুর রহমান আতিক